ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ফুলবাড়ীতে আ'লীগের দুই নেতা গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ পিএম
X

কুড়িগ্রামেফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের মৃত ছফর উদ্দিন জোতদারের ছেলে উপজেলা আওয়ামীলীগ ত্রাণ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোতদার ও ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার মৃত ফজলে রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমেদ।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ওই দুই নেতা। সোমবার সন্ধ্যায় তারা বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫নং মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।  

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম আওয়ামীলীগের দুই নেতাকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

এসিআর/এসআর





Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝