ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাঘায় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৯ পিএম
X

রাজশাহীর বাঘায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম রবিন (২৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার বিনোদপুর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিন বাঘা পৌরসভার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। 

রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রবিনের কাছে ১৫টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে পারভেজ হোসেন নামের আরেকজন জড়িত রয়েছে। তাদের দুইজনকে আসামী করে বাঘা থানায় মামলা করা হয়েছে। 
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদ্দুজ্জান আসাদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। রবিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী পারভেজ হোসেন পলাতক রয়েছে।

এএইচএ/এসআর 



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝