ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ এএম আপডেট: ৩১.১২.২০২৪ ২:৫০ পিএম
X
Advertisement

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সকাল সোয়া ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সারা রাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীতে কুয়াশা ছিল। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে আজ ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

এসআই/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement