Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper

বাউফলে দুই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৬৪৫)

পটুয়াখালীবাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবকে কারণ দর্শাণোর নোটিশ দেওয়া হয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ডিসেম্বর চর দখল নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা বিএনপির সদস্য ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিনকে প্রকাশ্য লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

অপরদিকে ১৬ ডিসেম্বর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে বাউফল সরকারি কলেজের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব।
  
চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট  অভিযোগের ভিত্তিতে  আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা  গ্রহণ করা হবে না, তা ২৪ ঘন্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের  কাছে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে। 

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ জানান, এ ধরনের কর্মকান্ড ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী এবং এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের দুই জনকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। নোটিশের জবাব পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস/এসআর  



সম্পর্কিত   বিষয়:  পটুয়াখালী   বাউফল  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close