Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper

আগুনে পুড়ে গেল ৩ দোকান

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ পিএম   (ভিজিট : ৯১৬)

গোপালগঞ্জেকোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাতে ঘাঘর বাজারের খেয়াঘাট ভাঙ্গারি পট্টিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সোহেল শেখের ভাঙ্গারির দোকান, ইস্রাফিলের এলুমিনিয়াম ও গণেশ ঢালীর সয়াবিন তেলের গোডাউন পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে কোটালীপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ডেইলি অবজারভারকে বলেন, 'রাত ৪টা ৩০ মিনিটের দিকে ঘাঘর বাজারের ভাঙ্গারি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।'

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল শেখ ডেইলি অবজারভারকে বলেন, 'বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। লোন মওকুফ করে নতুন ভাবে লোন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।'

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ডেইলি অবজারভারকে বলেন, 'আগুনের খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা হবে।'

এটি/এমএ


সম্পর্কিত   বিষয়:  গোপালগঞ্জ   কোটালীপাড়া  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close