Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:২৩ এএম   (ভিজিট : ৩০৩)

ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।

কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি ও শেষ দিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

অন্যদিকে, বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ, এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে যুব টাইগ্রেসরা রানারআপ।

বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।

এর আগে ১১৭ রান সংগ্রহের পথে ভারতীয় ওপেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ   বাংলাদেশ   ভারত  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close