Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper

মেলবোর্নে বুমরাহ'র বিশ্বরেকর্ড

প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ এএম   (ভিজিট : ৩৭৬)

মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেটে শিকারের রেকর্ড করেছেন জাসপ্রিত বুমরাহ। মোহাম্মদ শামিকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন বর্তমান ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া এই পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি বুমরাহ'র।

উইকেটের ডাবল সেঞ্চুরি করতে ৮ হাজার ৪৮৪টি বৈধ বল করতে হয়েছে বুমরাহকে। এর আগে ৯ হাজার ৮৯৬টি বৈধ ডেলিভারিতে ভারতের হয়ে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শামি।

বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারে বুমরাহের আগে আছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস (৭৭২৫ বলে), দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন (৭৮৪৮ বলে) ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা (৮১৫৪ বলে)।

দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ডও করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং গড় ২০ এর (১৯.৫৬) কম রেখে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ।

এর আগে সর্বনিম্ন ২০.৯৪ গড়ে বোলিং করে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল। এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান, জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি এমব্রুস (২০.৯৯)।

এমএ


সম্পর্কিত   বিষয়:  মেলবোর্ন   বুমরাহ   বিশ্বরেকর্ড  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close