Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দিল্লি, ৬ জনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৯:১৪ এএম   (ভিজিট : ৩৪০)
প্রচণ্ড শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। আগামী ৪৮ ঘণ্টার আগে শৈত্যপ্রবাহ কমবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

সোমবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি। ১১৯ বছরের ইতিহাসে সোমবার ছিল দিল্লির শীতলতম দিন। এদিকে, কুয়াশার কারণে একটি দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

ঘন কুয়াশার কারণে কোন কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে ৫৩০টি বিমানের ফ্লাইটের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে ঢোকার আগে ১৬টি বিমানের ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং চারটি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ৩০টি ট্রেন ছাড়ার সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। শীতের কারণে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি নয়ডা এবং গ্রেটার নয়ডার সব সরকারি ও বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।

গ্রেটার নয়ডায় কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে দুই শিশুসহ ছয়জন।

পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি একটি খালে পড়ে গেছে। গাড়িতে মোট ১১ জন ছিলেন। দুর্ঘটনার পর তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ছয়জনকে মৃত ঘোষণা করেন।

সোমবার পাঞ্জাবের ফরিদকোট ছিল সবচেয়ে শীতলতম দিন। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ছয় গুণ কম। এছাড়া হরিয়ানায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.২ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমের শীতলতম রাত ছিল শ্রীনগরে। ঘন কুয়াশার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালের সব বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

-এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close