Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭৩

প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৬:০৩ পিএম   (ভিজিট : ৫৪৪)
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় নিরাপত্তা চৌকিতে এই বোমা হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অনেকে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, এটি ছিলো বড় ধরনের গাড়ি বোমা হামলা। ঘটনাস্থলের চারপাশে মরদেহ ও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ট্রাক বোমা হামলা বলেও জানিয়েছেন।

এদিকে সোমালিয়ার সরকারি এক কর্মকর্তা ‘বহু’ সংখ্যক মানুষ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ১৫ জনের মরদেহ পড়ে আছে।

দেশটির মাদিনা হাসপাতালে পরিচালক ডাঃ মো. ইউসুফ জানিয়েছেন, এখন পর্যন্ত তারা ৭৩ জনের মরদেহ পেয়েছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রাথমিকে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭৩  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close