Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৯:২৭ এএম   (ভিজিট : ৫২৬)
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার বেলা ১১টা ৫০ মিনিটে গির্জায় প্রার্থনার সময় ওই হামলার ঘটনা ঘটে।

পরে অবশ্য গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। খবর বিবিসির।

হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ করে উঠে দাঁড়ান। এরপ তিনি একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন।

গির্জায় গোলাগুলির ঘটনায় দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ওই গোলাগুলির ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করেছেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখছেন। 

-এমএ


সম্পর্কিত   বিষয়:  টেক্সাস   গির্জা   যুক্তরাষ্ট্র  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close