Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫

প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ২:২৭ পিএম   (ভিজিট : ৩৩০)
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০০ জন আরোহী ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শিশুসহ ১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।   

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ৭.০৫ মিনিটের দিকে বেক এয়ারের ওই বিমানটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। আলমাটির মেয়র কার্যালয় সূত্র দিলে এএফপি জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ৮ শিশুসহ ১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী নুর সুলতানের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭ টা ০৫ মিনিটে রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়। এরপরই উচ্চতা হারাতে শুরু করে বিমানটি। পরে সেটি প্রথমে একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা খায় এবং তারপর একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ৯৫ যাত্রী ও পাঁচজন ক্রু ছিল। 

বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিশেষ কমিশন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমান ও ভবনের যে সব ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের জন্য নারীর কণ্ঠে আকুতি শোনা গেছে।

এর আগে চলতি বছরের মার্চে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে বেক ইয়ারের (ফকার-১০০) একটি বিমান ১১৬ জন আরোহী নিয়ে জরুরী অবতরণের সময় পাঁচজন যাত্রী আহত হয়।  

এইচএস


সম্পর্কিত   বিষয়:  কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close