Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

মোদির বাসভবনে আগুন

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:০১ পিএম   (ভিজিট : ৬৪৫)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আগুন লেগে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

শর্ট সার্কিটের কারণে ওই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সর্বশেষ মনমোহন সিংয়ের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  মোদির বাসভবনের আগুন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close