Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper

দিল্লির তাপমাত্রা কমছেই

প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ২:৩১ পিএম   (ভিজিট : ৪৯৫)
শীত মৌসুমে প্রতিদিনই তাপমাত্রা কমছে ভারতের নয়াদিল্লিতে। রোববার দিল্লির আয়ানগরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর লোদি রোডে সর্বনিম্ন ১ দশমিক ৭।

ভারতের নয়াদিল্লিতে তাপমাত্রা কমতে থাকায় 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। ঘন কুয়াশার কারণে বিপর্যয়ে পড়েছে শতাধিক ফ্লাইট। বেলা গড়ালেও, তীব্র ঠাণ্ডায় রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। 

এছাড়াও, তীব্র শীতে ব্যাহত ভারতের উত্তরাঞ্চলের জনজীবন। কনকনে ঠান্ডার মধ্যে ফুটপাতে রাত কাটাতে হচ্ছে বাস্তুচ্যুতদের।

এ অবস্থায় শীতজনিত রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। সবচেয়ে খারাপ অবস্থা শিশুদের। তীব্র ঠাণ্ডার কারণে দিল্লির অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের প্রভাব পড়েছে রেল ও বিমানের ফ্লাইটেও। আবহাওয়া অবনতি হওয়া নয়াদিল্লিতে 'রেড অ্যালার্ট' জারি করেছে কর্তৃপক্ষ।

শীতে জবুথুবু ভারতের উত্তরাঞ্চল, মহারাষ্ট্রসহ কয়েকটি প্রদেশের মানুষ। চলতি সপ্তাহে নয়াদিল্লিতে তাপমাত্রা বাড়ার কোন সম্ভাবনা না থাকলেও, কিছু জায়গায় জেঁকে বসতে পারে শীত। সেই সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে, বছরের শুরুতে তাপমাত্রা উন্নতির পূর্বাভাস রয়েছে।

শনিবার সকাল ৬টা ১০ মিনিটে দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১৫০ মিটারের নিচে নেমে গেছে। 

-এমএ



সম্পর্কিত   বিষয়:  দিল্লি   ভারত  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close