ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নভেম্বরের ২৮ দিনে ২৭০ কোটি ডলার রেমিট্যান্স
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলতি বছরের নভেম্বরের প্রথম ২৮ দিনে দেশে ২৬৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৭০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৮ দিনে আসা প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ৯০ লাখ ডলার বেশি। ২০২৫ সালের নভেম্বরের প্রথম ২৮ দিনে দেশে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। ফলে চলতি মাসে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩৮ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও স্বস্তি ফিরছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝