ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিজিবি অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যশোরে অভিযান চালিয়ে ১ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিজিবি-৪৯ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। পরে গাড়িতে থাকা তিনজনের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝