ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৭:১২ পিএম
X

চাঁদা না পেয়ে খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিল ও শামসুর রহমানের চানাচুর কারখানায় এ গুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই সময় ভোর হওয়ায় এবং অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

অন্যদিকে, হঠাৎ বাজারের পাশেই অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানায়ও একই ধরনের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ওই কারখানার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই চক্রের দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ মুখ খুলছেন না।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝