ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলো উপজেলার হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন (১৫), মোছা. সালমিদা (১৩) ও মোছা. কাতেমা (১৩)। তারা স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোরী। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকেরা শাহজাদপুর থানায় অভিযোগ করলে পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে শাহজাদপুর থানাধীন নগরডালা গ্রামে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলে পুলিশকে জানিয়েছে।

শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝