ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রস্থান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম
X

কুমিল্লার সদর দক্ষিণে প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। পরে মাহফিল করতে না পেরে অলিরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, শুক্রবার দুপুরে অলিরবাজারে মাহফিল হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমন ঘিরে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মাহফিল করতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তারা।

পরে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ করে। শুক্রবার সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেল ৪টার দিকে ওই এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দুই-চার মিনিট বক্তব্য দেন তাহেরী। পরে তিনি সেখান থেকে চলে যান।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা হওয়ায় স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।

তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তাহেরীকে মাহফিল করতে দেননি। এ কারণে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝