ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
● হাসিনার দেশে ফেরার খবর নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব      ● বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, ফ্যাসিস্টরা করে মরদেহের রাজনীতি: সমাজকল্যাণমন্ত্রী      ● বাংলাদেশি পণ্য বেশি আমদানি ও বিনিয়োগে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান      ● প্রাণিসম্পদে গুরুত্বপূর্ণ অবদান, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী      ● ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ      ● শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: প্রতিমন্ত্রী      
Advertisement
বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, ফ্যাসিস্টরা করে মরদেহের রাজনীতি: সমাজকল্যাণমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম
X

বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, আর পলাতক ফ্যাসিস্টরা মরদেহের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজন কুষ্টিয়াবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। সফরে তিনি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড বিতরণ এবং দুটি খাল খননকাজের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

এ সময় তিনি বলেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুষ্টিয়ায় যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সফরকালে দুটি খাল খননকাজের উদ্বোধন উপলক্ষে তিনি খাল দুটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝