ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
● হাসিনার দেশে ফেরার খবর নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব      ● বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, ফ্যাসিস্টরা করে মরদেহের রাজনীতি: সমাজকল্যাণমন্ত্রী      ● বাংলাদেশি পণ্য বেশি আমদানি ও বিনিয়োগে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান      ● প্রাণিসম্পদে গুরুত্বপূর্ণ অবদান, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী      ● ইউপি নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ      ● শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: প্রতিমন্ত্রী      
Advertisement
হাসিনার দেশে ফেরার খবর নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ৫:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেখ হাসিনা ও তাঁর দলকে নিয়ে ভারত-সংশ্লিষ্ট কোনো তথ্য পেলেই কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশে তৎপর হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে রয়টার্সের বরাত দিয়ে দেশীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম বিভ্রান্তিকর এবং মূল প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।

সুজন মাহমুদ লেখেন, শিরোনাম পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। অথচ তথ্যটি এসেছে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বক্তব্য থেকে। রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে—‘her spokesperson told Reuters’।

তাঁর অভিযোগ, দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের বক্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়নি। শিরোনামের শেষে কোলন দিয়ে শুধু ‘রয়টার্স’ লেখায় পাঠকের কাছে তথ্যের উৎস অস্পষ্ট থেকে যায়। ফলে মুখপাত্রের বক্তব্য শেখ হাসিনার সরাসরি বক্তব্য বলে মনে হতে পারে।

শিরোনামে একপক্ষীয় উপস্থাপনের অভিযোগ


সুজন মাহমুদ বলেন, দেশীয় গণমাধ্যমের শিরোনামে শেখ হাসিনার পক্ষের দাবিই গুরুত্ব পেয়েছে। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্য ও সারসংক্ষেপে তাঁর দাবির পাশাপাশি সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান’- এমন বক্তব্য শিরোনামে থাকলেও একই অনুরোধকে সরকার ‘delusional’ বলে নাকচ করেছে, সে বিষয়টি উল্লেখ করা হয়নি। ফলে শিরোনাম পড়ে পাঠক পুরো খবর জানতে পারেন না।

রয়টার্সের প্রতিবেদনে যেসব তথ্য রয়েছে


সুজন মাহমুদের দাবি, রয়টার্সের প্রতিবেদনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেশীয় অনেক গণমাধ্যমের খবরে বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে-প্রতিবেদনের শুরুতেই শেখ হাসিনার প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের মন্তব্য এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এপ্রিলের অবস্থান।

তিনি জানান, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। বাংলাদেশ সময় ২৪ নভেম্বর ২০২৬ সকাল ৮টা ৫৬ মিনিটে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়। পরে তা সংশোধন করা হয়।

সুজন মাহমুদের ভাষ্য অনুযায়ী, প্রতিবেদনের প্রথম বাক্যে শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে তাঁর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে পারবেন। প্রতিবেদনের সারসংক্ষেপেও বলা হয়েছে, বাংলাদেশ মনে করে, ভারত তাঁকে প্রত্যর্পণ করলেই তিনি দেশে ফিরতে পারবেন।

পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্যও উল্লেখ করেন সুজন মাহমুদ। এর মধ্যে শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী ও পলাতক সন্ত্রাসী হিসেবে উল্লেখ, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারিতে তাঁকে দেশে ফেরানোর কথা বলা এবং উড়োজাহাজে ফেরার অনুরোধকে ‘delusional request’ বলে প্রত্যাখ্যান করার বক্তব্য রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, দণ্ডিত পলাতক আসামির দেশে ফেরার ব্যবস্থা সরকারের কাছে আশা করা অযৌক্তিক। মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দেয়নি বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে সুজন মাহমুদ প্রতিবেদনটিকে ‘স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনা নিজে কথা না বলে অন্যের মাধ্যমে বক্তব্য দিয়েছেন। এর আগে পাসপোর্টের আবেদনেও তাঁর পক্ষে অন্য একজন আবেদন করেছিলেন এবং সেখানে স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছিল। কেন বারবার অন্যের মাধ্যমে বক্তব্য বা আবেদন করতে হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝