ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা ও নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলাদাউদপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে হারুন মিয়া (৫০) ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি অভিযানিক দল আলাদাউদপুর এলাকায় হারুন মিয়ার নিজ দখলে থাকা দুটি বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর দুটি থেকে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই হারুন মিয়া ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহাম্মদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।
  

  এসআরএস/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝