ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রায়পুরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রল ঢেলে আগুন, আটক ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুডুয়া গ্রামের খোকা আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রায়পুর-মীরগঞ্জ সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে কয়েকজন ব্যক্তি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে তিন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের সামনে গিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের সঙ্গে থাকা আরেকজন ঘটনাটি ভিডিও করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর ইমন হোসেনকে আটক করা হয়। তবে এ ঘটনায় অন্য কারা জড়িত এবং কী কারণে ব্যাংকের ফটকে আগুন দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝