ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চেহারা নিয়ে কটাক্ষ, সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন ফ্লোরেন্স পিউ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউডে অভিনয়ের পাশাপাশি তারকাদের ব্যক্তিগত জীবন, পোশাক এমনকি শারীরিক গঠন নিয়েও চলে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে কোনো তারকার চেহারায় সামান্য পরিবর্তন এলেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। এবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘ওপেনহাইমার’ ও ‘ডিউন’খ্যাত অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।

শারীরিক গঠন ও চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কটাক্ষ ও গুজবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন এই হলিউড অভিনেত্রী। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে ফ্লোরেন্স পিউয়ের উপস্থিতির পর তাঁর নতুন সাজ ও চেহারার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ ব্যবহার করেছেন ফ্লোরেন্স। আবার কেউ কেউ তাঁর মুখে ফিলার, নাক ও চোখে কসমেটিক সার্জারি করানোর গুঞ্জন ছড়ান। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এসব দাবি নাকচ করে দেন অভিনেত্রী। তিনি জানান, কখনোই ওজেম্পিক ব্যবহার করেননি কিংবা মুখে কোনো অস্ত্রোপচারও করাননি। তাঁর নাকের গঠন জন্ম থেকেই এমন।

ফ্লোরেন্স জানান, ৩০ বছরে পা দেওয়ার পর জীবনযাপনে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন এনেছেন তিনি। অ্যালকোহল গ্রহণের অভ্যাসে পরিবর্তন, নিয়মিত ঘুম, সুষম খাবার এবং ব্যক্তিগত প্রশিক্ষকের অধীনে শরীরচর্চার মাধ্যমে পেশির শক্তি বাড়ানোই ছিল তাঁর মূল লক্ষ্য।

সামাজিক মাধ্যমে কটাক্ষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর প্রসাধন প্রক্রিয়ার ভুয়া ছবি তৈরি ও প্রচারের বিষয়েও উদ্বেগ জানিয়েছেন ফ্লোরেন্স পিউ। নিজের ভাবমূর্তি রক্ষায় চলতি বছর এমন কয়েকটি প্রকাশনার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন তিনি।

এসব প্রকাশনায় এআই দিয়ে তৈরি এমন কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, যেখানে তাঁকে মুখে কসমেটিক প্রক্রিয়া নিতে দেখা যায়। ছবিগুলোকে বাস্তব বলে প্রচার করে তাঁর নামে বোটক্স ও লিপ ফিলার ব্যবহারের কথাও বলা হয়েছিল।

এ ধরনের অভিজ্ঞতা অবশ্য ফ্লোরেন্সের জন্য নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। ২০২২ সালে ডিজাইনার ভ্যালেন্তিনোর একটি স্বচ্ছ পোশাক পরার পরও সামাজিক মাধ্যমে শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তখনো নিজের শরীর নিয়ে অন্যের অযাচিত মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। এবারও সেই অবস্থানেই অনড় রয়েছেন অভিনেত্রী।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝