ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছয় বছরের সংসারের ইতি টানছেন স্বপ্না চৌধুরী-বীর সাহু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে স্বামী বীর সাহুর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় হরিয়ানভি গায়িকা ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়টি সামনে এনে ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসা ও বিশ্বাসভঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এনএমএফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্বপ্না জানান, তাদের সম্পর্ক কেন ভেঙেছে, তা কেবল তিনি ও বীর সাহুই ভালো জানেন। একসময় যখন সম্পর্ক ভালো চলছিল, তখন তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় শেষ পর্যন্ত আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন।

সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্কের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন এই শিল্পী। তার কথায়, ভালোবাসা শুধু শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে আত্মার টান ও গভীর আবেগ। তবে পুরুষেরা তুলনামূলকভাবে বাস্তববাদী হলেও নারীরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে পড়েন বলে মনে করেন তিনি। তার এই বক্তব্যে সম্পর্কের মধ্যে বিশ্বাসভঙ্গের ইঙ্গিতও পাওয়া গেছে।

বিয়ের পর নিজের ক্যারিয়ার ও ব্যক্তিসত্তা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন স্বপ্না। জানান, ‘বিগ বস’-এর ১১তম আসরে অংশ নেওয়ার পর জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় বীর সাহুর সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলেও জানান এই গায়িকা। তবে সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে একসময় নিজের পরিচয়, ব্যক্তিগত স্বপ্ন এবং পেশাগত লক্ষ্যকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। ধীরে ধীরে নিজের সত্তা থেকেই দূরে সরে গিয়েছিলেন বলে উপলব্ধি করেন তিনি।

বিচ্ছেদের পর আবার বিয়ের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বপ্না জানান, আপাতত নতুন করে সংসার শুরু করার কথা ভাবছেন না। তিনি ভালোবাসার বিষয়ে আবেগপ্রবণ এবং ভবিষ্যতে এমন কাউকে পেলেই কেবল নতুন সম্পর্কে জড়ানোর কথা বিবেচনা করবেন, যিনি তার ভালোবাসার যোগ্য।

উল্লেখ্য, ২০২০ সালে হরিয়ানভি গায়ক ও অভিনেতা বীর সাহুর সঙ্গে বিয়ে করেন স্বপ্না চৌধুরী। তাদের বিয়ের বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল। প্রথম সন্তানের জন্মের পরই প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

হরিয়ানভি গান ও নাচের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন স্বপ্না। পরবর্তী সময়ে ‘বিগ বস’-এর ১১তম আসরে অংশ নিয়ে সারা ভারতে পরিচিতি পান তিনি।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝