ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন মাইলি সাইরাস!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
X

পপসংগীতের জনপ্রিয় তারকা মাইলি সাইরাস বিয়ে করতে যাচ্ছেন। চলতি সপ্তাহের শেষ দিকে প্রেমিক ও বাগদত্তা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিয়ের আয়োজন করা হচ্ছে। তবে বিয়ের বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। এ বিষয়ে মাইলি কিংবা ম্যাক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

গত বছরের ডিসেম্বরে ম্যাক্সের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেন মাইলি। এর আগে গত মাসে হলিউড বোলের মঞ্চে ম্যাক্সকে সঙ্গে নিয়ে নিজেদের ‘লেটস গেট ম্যারিড’ গানটি পরিবেশন করেন তিনি। এরপর থেকেই ভক্তদের ধারণা, নভেম্বরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছেন এই সংগীতশিল্পী।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে অনামিকায় সোনা ও হীরার আংটি পরা অবস্থায় দেখা যায় মাইলিকে। ছবিটি ছড়িয়ে পড়ার পর তার বিয়ে নিয়ে জল্পনা আরও বাড়ে।

এর আগে মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে এক সাক্ষাৎকারে মাইলি জানান, এশিয়া সফরের সময় ম্যাক্স তাকে বিয়ের প্রস্তাব দেন। এক হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্স।

প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে মাইলি বলেন, ‘আমি সহজে চমকে যাই না। কারণ, প্রতিটি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসি। কিন্তু সেদিন পুরোপুরি নিজেকে তার হাতে ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে, আমি ভীষণ অবাক হয়েছিলাম।’

‘ফ্লাওয়ার্স’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী মাইলি এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে তাদের বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ ঘটে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝