ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়তে চায় সরকার: সড়ক প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরিবহন শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম নয়; এটি মানুষের নিরাপত্তা, সময়, স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি জড়িত। সরকারের লক্ষ্য এমন একটি পরিবহনব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ সহজে, নিরাপদে ও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও নগরায়ণ বাড়ছে। এ উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পরিবহনব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে। বিশেষ করে ঢাকা শহরের যানজট কমানো, গণপরিবহনের মান উন্নয়ন এবং বিভিন্ন পরিবহনসেবার মধ্যে সমন্বয় তৈরি করা এখন সময়ের দাবি।

প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবহনব্যবস্থা আরও সহজ হবে, মানুষের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে বলেও জানান তিনি।

সড়ক নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা এবং প্রত্যেক মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। তবে সড়ক নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়; পরিবহন মালিক, চালক, যাত্রী ও বেসরকারি প্রতিষ্ঠান- সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে পরিবহন খাতে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকার প্রয়োজনীয় নীতিমালা ও সহযোগিতা দেবে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান প্রযুক্তি, বিনিয়োগ ও নতুন ধারণা নিয়ে এগিয়ে আসবে।

দেশের পরিবহন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝