রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮০৮টি গাড়ি ডাম্পিং এবং ৮০৯টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি, লালবাগে ২০১টি, মতিঝিলে ৪৬৪টি এবং ওয়ারী বিভাগে ৭৩২টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪১টি, মিরপুরে ৮৭০টি, উত্তরা বিভাগে ৭৪৩টি এবং গুলশান বিভাগে ৯৩৬টি মামলা করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
-টিএস