ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি (LPG) ও এলএনজি (LNG) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় তারা প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।

প্রতিনিধিদল জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাদের উপস্থাপনা শোনার পর বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশের সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে দেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তাদের আগ্রহের কথা জানায়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং (Kihak Sung) এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং (Kyunyeol Song)-সহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝