ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে টানা পাঁচ দিনের দরপতনের পর স্বর্ণের দাম আবারও বেড়েছে। সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৯০ ডলার ছাড়িয়েছে। বিশ্ববাজারে শেয়ারদরের পতনের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় এই উত্থান হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যের ভিত্তিতে প্রকাশিত ইনভেস্টিং ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা ৫২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৫৯০ ডলার ১ সেন্ট। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৯০ ডলার ৫৫ সেন্টে।

এর আগে গত ২১ নভেম্বর স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সব মিলিয়ে স্বর্ণের দাম কমেছিল প্রায় ৮ শতাংশ, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় দরপতন হয়েছে। এর প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। বাজারের হিসাবে, ডিসেম্বরে ফেডের বৈঠকে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯২ শতাংশ। সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের চাহিদা কমে, কারণ স্বর্ণে বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচকের দিকে। দেশটির মূল্যস্ফীতি পরিস্থিতি বোঝার গুরুত্বপূর্ণ এই সূচক ফেডের পরবর্তী সুদের সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দিতে পারে।

সূত্র: রয়টার্স

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝