পরিবেশ সুরক্ষা এবং গ্রাহকদের বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু রেখেছে ওয়ালটন। এ অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন গ্রাহকেরা।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এ অফারের বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্প্লিট, ক্যাসেট কিংবা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন এসি কেনা যাবে। এ ক্ষেত্রে গ্রাহকেরা পৌনে ১ টন থেকে ২.৫ টন ক্ষমতার যেকোনো মডেলের ওয়ালটন ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ টন থেকে ৫ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনার সুযোগ পাবেন। পুরনো এসি জমা দিলে পছন্দের নতুন এসির মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাবে।
গত ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং ইউএনডিপির সমন্বয়ে এসিতে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করেছে ওয়ালটন।
তিনি জানান, বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টের পাশাপাশি আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরনো ও অচল এসি পরিবর্তে আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টযুক্ত বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ হ্রাস এবং বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এসব স্প্লিট টাইপ এসির ধারণক্ষমতা পৌনে ১ টন থেকে ২.৫ টন।
এ ছাড়া মাঝারি ও বৃহৎ স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ভিআরএফ ও চিলার প্রযুক্তির পাশাপাশি ১.৫ টন থেকে ৫ টন ক্ষমতার ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন এসির গুণগতমান নিশ্চিত করতে গ্রাহকদের এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।