ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এএম
X

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) সড়কটির নামফলক উন্মোচন করা হয়।

শহরের বিখ্যাত উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নতুন নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। বাংলাদেশের স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশেই সড়কটির অবস্থান।

শিকাগো সিটির কাউন্সিলম্যানের উদ্যোগে গত ২৩ সেপ্টেম্বর সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে প্রস্তাবটি অনুমোদনের ভিত্তিতে খালেদা জিয়ার নামে সড়কটির নামকরণ করা হয়।

রোববার আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বিএনপির নেতৃবৃন্দ, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরেন।

তাঁরা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, রাজনৈতিক সংকট এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

সড়কটির নতুন নামকরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে তাঁর নাম স্মরণীয় হয়ে রইল।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝