ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। রোববার (২২ নভেম্বর) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

আবদুল এল-সায়েদ বলেন, ইসরাইলের বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত গণতন্ত্রের মূলনীতিগুলো সমানভাবে প্রয়োগ করা।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরাইলের কেন তার পরিচয় পরিত্যাগ করা উচিত? 

জবাবে এল-সায়েদ বলেন, পবিত্র ভূমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন ফিলিস্তিনিরাও। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হয়ে উলটো ইসরাইলের ভূখণ্ড সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রও তাতে সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া।

এল-সায়েদ আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সমান অধিকার, শান্তি, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার—এসব নীতি সবার জন্য সমান হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীরই এসব অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, তার এই অবস্থান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা নয়। বরং এটি সবার জন্য সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্ন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝