ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৃত্যুর পর রজনীকান্তের সম্পত্তি যাবে জনকল্যাণে, পরিবার পাবে না এক পয়সাও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:০৮ পিএম
X

দক্ষিণী সিনেমার চার দশকের বেশি সময়ের সুপারস্টার রজনীকান্ত। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতা এবার সম্পত্তি নিয়ে এক অনন্য সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মৃত্যুর পর নিজের অর্জিত সম্পত্তির কোনো অংশই পরিবারকে না দিয়ে তা তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে দান করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদাম্বাক্কমে অবস্থিত বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর রজনীকান্ত এটি নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে ভক্তদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক ও নানা কর্মকাণ্ডের সাক্ষী এই স্থানটি।

জানা গেছে, রজনীকান্তের উইলে রাঘবেন্দ্র মণ্ডপসহ তার সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ তার মৃত্যুর পর এসব সম্পত্তির কোনো অংশ তার পরিবারের সদস্যরা পাবেন না।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় রজনীকান্ত বলেন, মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর কোনো অংশ তার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর টিকিট কেটে তার সিনেমা দেখেছেন এবং তার ক্যারিয়ারকে সমর্থন করেছেন—তাই এই সিদ্ধান্তকে তিনি মানুষের প্রতি নিজের কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

রজনীকান্ত আরও বলেন, ‘টিকিটের দাম যাই হোক না কেন, এ রাজ্যের মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।’

রাঘবেন্দ্র মণ্ডপের সঙ্গে শুধু রজনীকান্তের ক্যারিয়ার নয়, ভক্তদের আবেগও গভীরভাবে জড়িয়ে আছে। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যার সময় বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটির দরজা খুলে দেওয়া হয়েছিল।

একসময় মণ্ডপটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের গুঞ্জনও উঠেছিল। তবে শেষ পর্যন্ত সেটি বহাল থাকে। রজনীকান্তের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে এই সম্পত্তিও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝