ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অ্যান হ্যাথাওয়ে-অ্যাডাম শুলম্যানের ঘরে নতুন অতিথি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও তাঁর স্বামী অ্যাডাম শুলম্যানের ঘরে এসেছে তৃতীয় সন্তান। ৪৪ বছর বয়সে আবারও মা হলেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ তারকা। মার্কিন সাময়িকী পিপলকে দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান দম্পতির আগে থেকেই দুই ছেলে রয়েছে। তাঁদের নাম জোনাথন (১০) ও জ্যাক (৬)। নতুন অতিথিকে ঘিরে পরিবারে এখন আনন্দের আবহ।

গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে তৃতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন অ্যান। ভিডিওতে সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরা অভিনেত্রীকে নিজের বেবি বাম্পে হাত রেখে হাসতে দেখা যায়। পেছনে বাজছিল বারবারা লুইসের ‘বেবি আই অ্যাম ইয়োরস’ গানটি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’

এর আগে গত অক্টোবরে সিবিএস মর্নিংস অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি বলেছিলেন, তৃতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য তাঁরা ভীষণ আনন্দিত। তবে নতুন অতিথির আগমনে পরিবারের সদস্যদের জীবন বদলে যাওয়ার আগে চারজনের পরিবার হিসেবে বর্তমান সময়টুকু উপভোগ করতে চান তাঁরা।

অ্যান বলেন, তাঁদের সন্তানরা এখন অনেকটাই বড়। তাই এতদিনের পারিবারিক বন্ধনে নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়টি তাঁদের কাছে বিশেষ আবেগের।

৪৩ বছর বয়সে আবারও অন্তঃসত্ত্বা হওয়ার অভিজ্ঞতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে তিনি মজা করে বলেছিলেন, পরিকল্পনা থাকলেও এত সহজে যে বিষয়টি বাস্তবে রূপ নেবে, তা তাঁরা ভাবেননি। তাই নতুন সন্তানকে তাঁরা ‘বাজার-বিটার’ বলে অভিহিত করছেন।

এদিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ছবির সিক্যুয়েলের আন্তর্জাতিক প্রচারণার সময় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ব্যক্তিগত রেখেছিলেন অ্যান। সিনেমার প্রচারণায় যেন মনোযোগ থাকে, সে কারণেই নিজের মতো করে খবরটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি তাঁকে ‘ভেরিটি’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝