ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে মুখ খুললেন প্রযোজক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউডে এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা নির্মাণের প্রবণতা বাড়ছে। জনপ্রিয় কোনো সিনেমা সফল হলেই তার সিক্যুয়েল কিংবা প্রিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা শুরু হয়। তবে শুধু ব্যবসায়িক সাফল্যের আশায় একের পর এক সিক্যুয়েল নির্মাণকে সঠিক কৌশল মনে করেন না ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক নিনা জ্যাকবসন।

সম্প্রতি _লস অ্যাঞ্জেলেস টাইমস_-কে দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডের ফ্র্যাঞ্চাইজি সংস্কৃতি, চলচ্চিত্র নির্মাণের বর্তমান ধারা এবং ‘হাঙ্গার গেমস’ সিরিজের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন নিনা জ্যাকবসন ও তাঁর প্রযোজনা সহযোগী ব্র্যাড সিম্পসন।

নিনা জ্যাকবসনের মতে, অনেক সময় হলিউডে সিক্যুয়েল নির্মাণ করা হয় সফলতার নিশ্চয়তা হিসেবে। কিন্তু কোনো সিনেমার পরবর্তী কিস্তি নির্মাণ করলেই যে সেটি সফল হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। দর্শকের চাহিদা ও গল্পের স্বাভাবিক ধারাকে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি জানান, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের জন্যও তাঁরা চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বিতীয় বইয়ের বিস্তৃত গল্পকে সিনেমার উপযোগী করে তোলা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত সন্তোষজনক সিক্যুয়েল তৈরি করা সম্ভব না হলে সিনেমা না বানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

‘হাঙ্গার গেমস’ সিরিজের প্রতি দীর্ঘদিনের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিনা বলেন, লেখক সুজান কলিন্সের বইয়ের চরিত্র, বিদ্রোহ, ক্ষোভ, শোক এবং আশাবাদ তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। বিশেষ করে দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়া ব্যবস্থার পরিবর্তনে মানুষের প্রতিরোধ এবং সেই প্রতিরোধের মূল্য তুলে ধরার বিষয়টি তাঁকে অনুপ্রাণিত করে।

তিনি আরও মনে করেন, তরুণ দর্শকদের কাছে ‘হাঙ্গার গেমস’ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো গল্পে তরুণদের পরিবর্তনের শক্তি হিসেবে তুলে ধরা।

এদিকে প্রযোজক ব্র্যাড সিম্পসন হলিউডের চলচ্চিত্রশিল্পে বড় প্রতিষ্ঠানগুলোর একীভূত হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, চলচ্চিত্র নির্মাণ ও বিতরণের ক্ষেত্রে বেশি প্রতিষ্ঠান এবং বেশি প্রতিযোগিতা থাকা প্রয়োজন। এতে নতুন নির্মাতা ও সৃজনশীল গল্পের সুযোগ তৈরি হয়।

উল্লেখ্য, নিনা জ্যাকবসনের প্রযোজনা প্রতিষ্ঠান কালার ফোর্স ২০০৭ সালে যাত্রা শুরু করে। ‘ডায়েরি অব আ উইম্পি কিড’, ‘দ্য গোল্ডফিঞ্চ’ ও ‘ক্রেজি রিচ এশিয়ানস’-এর মতো সিনেমা প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি।

‘হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিরিজটির ষষ্ঠ সিনেমা। এতে হেমিচ অ্যাবারনাথির অতীতের গল্প তুলে ধরা হয়েছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝