ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর ভোগরা ও চৌরাস্তা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা বাসা থেকে বের হয়ে নিজ নিজ কারখানায় যান। তবে কাজে যোগ না দিয়ে তারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে ভোগরা, চৌরাস্তা ও তিনসড়ক এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু কিছু এলাকায় শ্রমিকরা মহাসড়কে নেমে অবস্থান নিয়েছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝