ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেদারল্যান্ডসের জালে জার্মানির পাঁচ গোলের ঝড়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে একটি গোলের দেখা পেলেও বিরতির পর গোলবন্যা বইয়ে দেয় জার্মানরা। দলের জয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টজ।

ম্যাচের ৪১ মিনিটে ডেরি শেরহান্টের গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের গতি বাড়ায় জার্মানি। ৬০ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। পাঁচ মিনিট পর নিকো শ্লটারবেকের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এরপর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডসের ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ করে দেন ভির্টজ।

ম্যাচের শেষ দিকে আরও একবার ডাচদের রক্ষণে আঘাত হানে জার্মানি। ৭৭ মিনিটে ব্রায়ান গ্রুডার গোল করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। অন্যদিকে, বড় ব্যবধানে হারলেও রানার্সআপ হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস।

জার্মানির গোলদাতা: ডেরি শেরহান্ট (৪১), ফ্লোরিয়ান ভির্টজ (৬০, ৭১), নিকো শ্লটারবেক (৬৫) ও ব্রায়ান গ্রুডা (৭৭)।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝