ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

উরুগুয়ের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের বুধবার দ্বিতীয় প্রীতি ম্যাচে কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এই ম্যাচ ঘিরে আর্জেন্টিনার দুই তরুণ ফুটবলারের স্বপ্ন জাতীয় দলের জার্সিতে অভিষেক।

তারা হলেন চেলসির ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো ও ইতালিয়ান ক্লাব পার্মার ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো। ২১ বছর বয়সী আনসেলমিনো ও ২৩ বছর বয়সী ত্রোইলোই আর্জেন্টিনার বর্তমান দলে থাকা দুই খেলোয়াড়, যাদের এখনো মূল দলে অভিষেক হয়নি।

চোটের কারণে আনসেলমিনোর পথচলাটা অবশ্য খুব একটা মসৃণ নয়। পেশির চোটে বারবার ভুগেছেন তিনি। মৌসুমের প্রথম কয়েক মাসে চেলসির হয়ে প্রিমিয়ার লিগেও এখনো কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ পাননি।

অন্যদিকে পার্মায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ত্রোইলো। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’ ও কোপা ইতালিয়ায় এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন সাবেক বেলগ্রানো ডিফেন্ডার। এসব ম্যাচে চারবার হলুদ কার্ডও দেখেছেন তিনি। ইতালিয়ান লিগে বর্তমানে ১৬তম স্থানে রয়েছে পার্মা। এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দলেও ডাক পেয়েছিলেন ত্রোইলো, তবে অভিষেকের সুযোগ হয়নি।

উরুগুয়ের বিপক্ষে হারের পর কোস্টারিকা ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্ক্যালোনি। একই সঙ্গে কয়েকজন খেলোয়াড়কে আরও বেশি সময় মাঠে রাখার পরিকল্পনাও রয়েছে তার। উরুগুয়ে ম্যাচের পর আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘বুধবার আমরা কিছু পরিবর্তন আনবো। কয়েকজন আবারও খেলতে পারে, সেটাই ন্যায্য হবে বলে মনে করি। কিছু খেলোয়াড়কে আমার ভালো লেগেছে, তারা আবারও সুযোগ পেতে পারে।’

খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে স্ক্যালোনির পরিকল্পনায়। তার ভাষায়, ‘তাদের সুযোগ দিতে চাই, যেন এই জার্সিতে খেলার ছন্দের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ তবে দলকে বারবার ভেঙে নতুন করে সাজাতে চান না তিনি। স্ক্যালোনি বলেছেন, ‘দলকে প্রতিনিয়ত এলোমেলো করে দেওয়াও আমাদের পরিকল্পনা নয়। আমরা এই খেলোয়াড়দের কিছুটা স্থিতিশীলতা দিতে চাই।’

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝