ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চকরিয়ায় আগুনে পুড়ে দুই সহোদরের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
X

কক্সবাজারের চকরিয়ায় কয়লার ইস্ত্রি থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো: ওমর ফারুক (১৩) ও আব্দুল্লাহ (১৬)। তারা ওই এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় দুই ভাই আগুনে দগ্ধ হয়।

অগ্নিকাণ্ডে ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে, বড় ভাই আব্দুল্লাহকে গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝