ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রাইভেটকারে করে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৭:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের বোচাগঞ্জে প্রাইভেটকারে করে ছাগল চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় গাড়িচাপায় বেশ কয়েকজন আহত হন। পরে উত্তেজিত জনতা গাড়িটি আটকে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের উপরপুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি লাল রঙের প্রাইভেটকার নিয়ে কয়েকজন ছাগল চুরির চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। এসময় দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি রাস্তায় কয়েকজনকে ধাক্কা দেয়। একপর্যায়ে গাড়িটি জংলিপীর বাজারে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর কলেজ মোড় এলাকার রফিক উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০), একই এলাকার বাবুল হোসেনের মেয়ে বাবলি আক্তার (২০), বাসুদেবপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী লাভলী আক্তার (৩০) এবং এক শিশু (১০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবু।

গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝