নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নোয়াপাড়া গ্রামের কালাম শেখ (৫৫) ও মিলন সর্দার (৩৫)। তাদের মধ্যে কালাম শেখের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট এবং মিলন সর্দারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে তার করা প্রসিকিউশনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত কালাম শেখকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মিলন সর্দারকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
রোববার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এসএস