ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিরলে মাদ্রাসাছাত্র সাফায়েত হত্যা: শিক্ষক ও সহপাঠীকে আদালতে সোপর্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরলে আলোচিত মাদ্রাসাছাত্র সাফায়েত হোসেন (৭) হত্যার ঘটনায় মাদ্রাসার মুহতামিম (শিক্ষক) মোকারম হোসেন (৩০) ও ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক ও জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা সোলায়মান আলী বাদী হয়ে মাদ্রাসার মুহতামিম মোকারম হোসেন ও সহপাঠী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত সাফায়েত হোসেন উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। সে বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাতুস সুন্নাহ মাদ্রাসার প্রথম শ্রেণির (নূরানী) শিক্ষার্থী ছিল। প্রায় আট মাস আগে ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে আবাসিক শাখায় পড়াশোনা করছিল সে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর শনিবার বিকেল ৪টার দিকে সাফায়েতের দাদু সাফিজ উদ্দীন মাদ্রাসায় গিয়ে তার সঙ্গে সর্বশেষ দেখা করেন। পরে তিনি বাড়িতে ফিরে যান। রাত ৮টার পর মাদ্রাসার একটি টয়লেটের দরজা বন্ধ অবস্থায় সাফায়েতকে উদ্ধার করা হয়। পরে মাদ্রাসার মুহতামিম মোকারম হোসেন তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মাদ্রাসার মুহতামিম মোকারম হোসেনকে আটক করা হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মূসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আটক শিক্ষককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে ও একই মাদ্রাসার চতুর্থ শ্রেণির (হেফজ) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে (১৩) আটক করা হয়। আব্দুল্লাহ আল মামুন মোকারম হোসেনের পারিবারিক সম্পর্কে শ্যালক।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আটক শিক্ষক ও শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান জানান, এ ঘটনায় বিরল থানায় ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ৩০২/৩৪ ধারায় মামলা নম্বর ২২ দায়ের করা হয়েছে।


  এআর / এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝