ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জের এসপি মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। অন্যদিকে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌসিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জানানো হয়। এতে দুই কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ বদলির আদেশ এলো। রোববার নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে মিছিল করেন। এ সময় বিক্ষোভকারীরা কয়েকটি সড়কে আগুন ধরিয়ে দেন। আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের ভাষ্য, তাদের তৎপরতায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝