ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলি রেলস্টেশনে নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে। হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি এক্সপ্রেস প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। পুরো স্টেশনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সামাজিক কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ট্রেন দুটির যাত্রাবিরতির ফলে হিলি ও আশপাশের এলাকার মানুষের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কমবে। এ উদ্যোগের জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেন দুটির যাত্রাবিরতি চালু হওয়ায় এখন থেকে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় যাতায়াত আরও সহজ হবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি হিলি অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

তাঁদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।



  গোলাম মোস্তাফিজার রহমান মিলন/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝