ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রামায়ণের পারিশ্রমিক শিশুদের দান করলেন বিবেক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী আর বিশাল আয়োজন। সব মিলিয়ে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তবে সিনেমাটি ঘিরে এবার আলোচনায় এলেন অভিনেতা বিবেক ওবেরয়। এই ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি তিনি। বরং নিজের প্রাপ্য অর্থ ক্যানসারে আক্রান্ত শিশুদের সহায়তায় দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এক প্রতিবেদনে এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

সেই খবরটি নতুন করে আলোচনায় এসেছ। চারদিকে চলছে ‘রামায়ণ’র উৎসব। একের পর এক রেকর্ড গড়েই চলেছে ছবিটি। বক্স অফিসে তুমুল ব্যবসা করছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীদের এই সিনেমা। এমন সময় বিবেক আলোচনার কেন্দ্রবিন্দুতে তার পারিশ্রমিক ও তা দান করে দেয়া নিয়ে।

‘রামায়ণ’-এ বিবেক ওবেরয়কে দেখা গেছে বিদ্যুৎজিহ্ব চরিত্রে। তিনি শূর্পণখার স্বামী, এক অসুর রাজপুত্র।

আগস্টে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, প্রযোজক নমিত মালহোত্রাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিবেক এই সিনেমার জন্য তিনি কোনো অর্থ নিতে চান না। তার বদলে ক্যানসারে আক্রান্ত শিশুদের কল্যাণে সেই অর্থ ব্যয় করতে চান।

বিবেকের ভাষায়, ‘আমি নমিতকে বলেছিলাম, এ কাজের জন্য একটি পয়সাও চাই না। আমি চাই, এই অর্থ আমার বিশ্বাসের কোনো ভালো কাজে দান করা হোক। বিশেষ করে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য। আমি এই কাজে তোমাদের পাশে থাকতে চাই। আমার মনে হয়, এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে বড় পরিসরে তুলে ধরবে।’

ছবিটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিবেক। পুরো টাকাটাই ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য দান করায় ভারতজুড়ে প্রশংসায় ভাসছেন বিবেক। সোশ্যাল মিডিয়ায় চলছে এই অভিনেতার প্রশংসা।

তবে এ নিয়ে সম্প্রতি তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেতা। রামায়ণকে পৌরাণিক কাহিনি নাকি ইতিহাস- এ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি জানান, তারা একে ইতিহাস বলেই বিশ্বাস করেন।

এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, মুক্তির পর ‘রামায়ণ’ এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৮৫০ কোটি রুপি আয় করেছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝