অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সর্বাধিক পঠিত নিবন্ধগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বিনোদন, জাতীয় পরিচয় ও ধর্মীয় উৎসবের পাশাপাশি যৌনস্বাস্থ্য এবং প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর দিকে পাঠকদের উল্লেখযোগ্য আগ্রহ ছিল।
মাসিক পেজ ভিউ বা পাতা পরিদর্শনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী পাঠকদের মাঝে মানব শারীরবিদ্যা, যৌনস্বাস্থ্য এবং সামাজিক সমস্যা সম্পর্কিত বিষয়গুলো জানতে গত মাসে হাজার হাজার পাঠকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শীর্ষ ২০টি পঠিত নিবন্ধের মধ্যে প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য ও সামাজিক বিষয় সম্পর্কিত নিবন্ধগুলো পাঠকদের নজর কেড়েছে। সামাজিক কল্যাণ ও আইনি সচেতনতার বহিঃপ্রকাশ ঘটিয়ে 'শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ' সংক্রান্ত নিবন্ধটি ১৪,৪৯৯ বার পঠিত হয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। এছাড়া 'যৌন সঙ্গম' নিবন্ধটি ১১,৪৫৯ ভিউ নিয়ে একাদশ এবং 'পুরুষ সমকামিতা' নিবন্ধটি ৮,২২৭ ভিউ নিয়ে তালিকার ১৮তম স্থানে রয়েছে।
পুরো তালিকার শীর্ষে রয়েছেন ঢালিউড অভিনেত্রী পরিমনি। তার নিবন্ধটি সর্বোচ্চ ৪৩,৪৫৮ বার পঠিত হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ধর্মীয় সাহিত্য 'দেবী লক্ষ্মীর পাঁচালী' (২০,৯৩৮ ভিউ)। এছাড়া শারদীয় উৎসবের নিবন্ধগুলোর মধ্যে 'দুর্গাপূজা' ১৫তম (৯,৯৭০ ভিউ) এবং 'কোজাগরী লক্ষ্মীপূজা' ১৭তম (৮,৬৪৫ ভিউ) স্থানে রয়েছে।
অন্যান্য আলোচিত ব্যক্তিত্ব ও খবরের মধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ১৯,১১৫ ভিউ নিয়ে তৃতীয়, মিয়া খলিফা ১৪,৪৮৬ ভিউ নিয়ে পঞ্চম এবং নানা পাটেকর ১৪,৩৬৫ ভিউ নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। এছাড়া বাংলা বর্ণ 'ছ' ১৩,৭৭৯ ভিউ নিয়ে সপ্তম, সঙ্গীত অ্যালবাম 'XXXX' ১১,২৪৮ ভিউ নিয়ে দ্বাদশ, 'কিংফিশার' ১১,১১৫ ভিউ নিয়ে ত্রয়োদশ এবং 'মাছরাঙ্গা টিভি' ৯,০২৮ ভিউ নিয়ে ১৬তম স্থানে রয়েছে।
জাতীয় পরিচয় ও সাধারণ জ্ঞান সম্পর্কিত নিবন্ধগুলোতেও পাঠকদের নিয়মিত উপস্থিতি দেখা গেছে। 'বাংলাদেশ' সম্পর্কিত নিবন্ধটি ১২,৮০৮ ভিউ নিয়ে অষ্টম এবং বিশ্বকবি 'রবীন্দ্রনাথ ঠাকুর' ১১,৬০৮ ভিউ নিয়ে নবম স্থানে রয়েছেন। অন্যান্য শিক্ষণীয় ও সাংস্কৃতিক নিবন্ধের মধ্যে 'বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা' ১০ম (১১,৪৬১ ভিউ), 'বাংলা ভাষা' ১৪তম (১০,০০৮ ভিউ), 'লালন' ১৯তম (৮,১২৭ ভিউ) এবং ইন্টারনেট ডোমেইন '.bf' ৭,৯২৫ ভিউ নিয়ে শীর্ষ ২০ তালিকার সর্বশেষ স্থানে রয়েছে।
— এসএ