ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন।

এরপর দিবসটি উপলক্ষ্যে দূতাবাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান। তিনি ১৯৭৫ সালের এই দিনে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ এর অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনে জাতীয় জীবনে স্বস্তি আসেনি, দেশে অস্থিতিশীলতা বিরাজ করছিল। সাত নভেম্বরের বিপ্লবের পর জনগন হাফ ছেড়ে বাঁচে। জাতির ক্রান্তিকালে জনগন দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আইনশৃংখলা পরিস্থিতিতে স্থিতিশীলতা আনেন, কৃষি বিপ্লব ঘটান এবং খাল খনন কর্মসূচির সূচনা করেন।

দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ডাঃ গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল হক শামীম এবং বিপ্লব হোসেন আজাদ। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝