ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘বরবাদ’ পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এরই মধ্যে একাধিক পুরুষের নাম জড়িয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে। এবার তালিকায় যুক্ত মেহেদী হাসান হৃদয়ের নাম। গুঞ্জন উঠেছে ‘বরবাদ’ খ্যাত এই পরিচালকের সঙ্গে প্রেম করছেন দীঘি। বিষয়টি নিয়ে সরব মুখ খুলেছেন অভিনেত্রী।

দীঘি জানিয়েছেন, গুজবে কান দেন না তিনি। পাশাপাশি বিরক্তও হন না। তিনি মনে করেন একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হলে এভাবে সামলান বিষয়টি।

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

তার কথায়, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

এদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বিদায় নামে একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝