পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নানা সাজ ও ফ্যাশন মুহূর্ত তুলে ধরেন নাটকের পরিচিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। কখনো স্নিগ্ধ সাজ, কখনো আধুনিক পোশাকে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী। তবে এবার তার নজরকাড়া ব্রাইডাল লুক যেন একেবারেই অন্য রকম।
ঐতিহ্যবাহী শাড়ির সাজে ধরা দিয়েছেন তিনি। জমকালো পোশাক, ভারী গয়না আর গ্ল্যামারাস মেকআপ মিলিয়ে কেয়া পায়েলের এই সাজে ফুটে উঠেছে রাজকীয় বিয়ের আমেজ। এই লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক তার শাড়ির রঙের সমন্বয়। উজ্জ্বল কমলা ও ম্যাজেন্টা গোলাপির যুগলবন্দি বিয়ের সাজে এনেছে উৎসবের উচ্ছ্বাস।
কেয়া পায়েল বেছে নিয়েছেন গর্জিয়াস ট্র্যাডিশনাল কমলা ও ম্যাজেন্টা গোলাপি রঙের ইন্ডিয়ান জর্জেট শাড়ি। শাড়ির কমলা জমিনজুড়ে রয়েছে কাররুপির কাজ। পুরো শাড়িতে ছড়িয়ে থাকা এই কারুকাজ পোশাকটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। অন্যদিকে চওড়া ম্যাজেন্টা গোলাপি পাড় ও আঁচল শাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
শাড়ির সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে কেয়া পরেছেন কনুই পর্যন্ত হাতার ম্যাজেন্টা গোলাপি ব্লাউজ। ব্লাউজজুড়েও রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারি ও জরি কাজ। সঙ্গে একই রঙের ওড়না তার ব্রাইডাল সাজে যোগ করেছে বাড়তি মাত্রা। ওড়নার বর্ডারজুড়ে রুপালি কারুকাজ কমলা ও গোলাপির উজ্জ্বলতার সঙ্গে তৈরি করেছে সুন্দর বৈপরীত্য।
ব্রাইডাল লুকের অন্যতম আকর্ষণ গয়না। কেয়া পায়েল এ ক্ষেত্রে বেছে নিয়েছেন ভারী ঐতিহ্যবাহী কুন্দন ও মুক্তার গয়না। গলায় পরেছেন চওড়া কুন্দন চোকার নেকলেস। কুন্দনের সঙ্গে মুক্তার সংমিশ্রণ গয়নাটিকে দিয়েছে রাজকীয় রূপ। গলার হারটির সঙ্গে মিলিয়ে কপালে পরেছেন চওড়া মাঙ্গটিকা বা টিকলি। কানে ঝুলন্ত কুন্দনের ঝুমকা তার সাজে এনেছে বিয়ের ঐতিহ্যবাহী আবহ।
হাতের গয়নাতেও ছিল জমকালো আয়োজন। দুই হাতে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন একাধিক চুড়ি ও বালা। কুন্দন ও মেটালিক নকশার চুড়ির স্তরবিন্যাস হাতের সাজকে করেছে আরও আকর্ষণীয়। আঙুলে থাকা বড় কুন্দনের আংটিটি পুরো লুকে যোগ করেছে রাজকীয় আভিজাত্য।
কোমরে পরা ঐতিহ্যবাহী বিছা বা কোমরবন্ধও তার ব্রাইডাল সাজে এনেছে বাড়তি মাত্রা। গয়নার প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছে বধূর সাজের জমকালো সৌন্দর্য। মেকআপেও ছিল নিখুঁত পরিকল্পনা। চোখের পাতায় সফট গোল্ডেন ও ব্রাউন শেডের মিশ্রণ তৈরি করেছে স্নিগ্ধ স্মোকি লুক।
কোমরে পরা ঐতিহ্যবাহী বিছা বা কোমরবন্ধও তার ব্রাইডাল সাজে এনেছে বাড়তি মাত্রা। গয়নার প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছে বধূর সাজের জমকালো সৌন্দর্য। ঠোঁটে ম্যাজেন্টা গোলাপি ম্যাট লিপস্টিক শাড়ির পাড়ের রঙের সঙ্গে তৈরি করেছে দারুণ সমন্বয়।
চুলের সাজেও ছিল আধুনিকতার ছোঁয়া। মাঝখানে সিঁথি করে সামনের চুল হালকা টুইস্ট করে পেছনে ক্লিপ দিয়ে আটকে রাখা হয়েছে। বাকি চুল হাফ-আপ, হাফ-ডাউন স্টাইলে সফট কার্ল ও ওয়েভ করে কাঁধের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এতে মুখের সাজ যেমন স্পষ্ট হয়েছে, তেমনি পুরো লুকেও এসেছে কোমল ও রোমান্টিক আবহ।
কেয়া পায়েলের এই ব্রাইডাল সাজে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন দেখা গেছে। কমলা বেনারসি, ম্যাজেন্টা ব্লাউজ, কুন্দনের গয়না আর গ্লোয়িং মেকআপের সঙ্গে মানিয়ে তৈরি করেছে নজরকাড়া লুক। বিয়ের মৌসুমে যারা একটু জমকালো অথচ ঐতিহ্যবাহী সাজের অনুপ্রেরণা খুঁজছেন, তাদের জন্য কেয়া পায়েলের এই সাজ হতে পারে দারুণ ফ্যাশন ইনস্পিরেশন।
এসএ