ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বালাকৃষ্ণের সঙ্গে রোমান্স কঠিন ছিল রাধিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বয়সে বড় সহশিল্পী নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে রোমান্স ও তেলেগু সিনেমায় কাজ করার কঠিন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০১৪ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘লেজেন্ড’ এ অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, সিনেমাটির প্রায় সবকিছুই তার অপছন্দ ছিল। বিশেষ করে বয়সে অনেক বড় সহশিল্পীর সঙ্গে রোমান্সের দৃশ্যে অভিনয় করা তার জন্য ছিল সবচেয়ে কঠিন।

সম্প্রতি সহশিল্পী কীর্তি সুরেশের সঙ্গে ‘আক্কা’ ওয়েব সিরিজের প্রচারে জুমের এক সাক্ষাৎকারে অংশ নেন রাধিকা। সেখানে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একটি তেলেগু সিনেমায় তাকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। সেটিই ছিল তার সবচেয়ে কঠিন চরিত্র। সিনেমাটির সবকিছুই তার অপছন্দ ছিল।

রাধিকার কথা শুনে প্রথমে বিস্মিত হলেও পরে হেসে ওঠেন কীর্তি। এরপর তিনি উপস্থাপক ও দর্শকদের বোঝানোর চেষ্টা করেন, তামিল ও তেলেগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার একটি প্রচলিত রীতি রয়েছে।

তবে রাধিকা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, হ্যাঁ, কিন্তু তাকে বয়সে অনেক বড় একজন অভিনেতার সঙ্গে রোমান্সও করতে হয়েছিল। পুরো বিষয়টি ছিল পুরুষতান্ত্রিক পরিবেশের অংশ। তার কাছে সেটিই ছিল সবচেয়ে কঠিন। এরপর সিনেমার মাঝামাঝি সময়ে তার চরিত্রের মৃত্যু হয়। তাকে কাঁধের ওপর দিয়ে ছুড়ে ফেলে দিয়ে অ্যাকশন দৃশ্যে যেতে হয়েছিল। তিনি ভাবছিলেন, তার মৃত্যুটা কখন হবে।

সাক্ষাৎকারে সিনেমার নাম উল্লেখ না করলেও তার বর্ণনা থেকে বোঝা যায়, তিনি বয়াপতি শ্রীনুর পরিচালিত ২০১৪ সালের ‘লেজেন্ড’ সিনেমার কথা বলেছেন। তবে সিনেমাটিতে রাধিকার চরিত্রটি নিজের মামাকে নয়, মামাতো ভাইকে বিয়ে করতে চায়। দক্ষিণ ভারতের তেলেগু ও তামিল সমাজে এ ধরনের বিয়ের প্রচলন রয়েছে। ‘লেজেন্ড’ মুক্তির সময় নন্দমুরি বালাকৃষ্ণের বয়স ছিল ৫৪ বছর। অন্যদিকে রাধিকার বয়স ছিল ২৯ বছর।

ক্যারিয়ারে মাত্র চারটি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। ২০১০ সালে রাম গোপাল ভার্মার ‘রক্ত চরিত্র’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক হয় তার। সিনেমাটি হিন্দিতেও মুক্তি পেয়েছিল। ২০১২ সালে প্রকাশ রাজের ‘ধোনি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি মূলত তামিল ভাষায় নির্মিত হলেও তেলেগুতেও মুক্তি পায়। এরপর ২০১৪ সালে ‘লেজেন্ড’ এবং ২০১৫ সালে বালকৃষ্ণের সঙ্গে ‘লায়ন’ সিনেমায় অভিনয় করেন রাধিকা। এটিই ছিল তার অভিনীত সর্বশেষ তেলেগু সিনেমা।

সম্প্রতি গালাট্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্পে গায়ের রং নিয়ে বৈষম্যের সমালোচনা করেন অভিনেত্রী। তিনি বলেন, শুরুতে তার মনে হয়, অনেক উত্তর ভারতীয় অভিনেত্রীকে কাস্ট করার কারণ ছিল তাদের ফর্সা গায়ের রং। বিষয়টি তার কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়। কোনো দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করার ক্ষেত্রে যদি বিশেষ কোনো কারণে তাকে নির্বাচন করা হয়, তবেই তিনি আগ্রহী হব। কারণ, তিনি মনে করেন না যে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার জন্য উপযুক্ত নন।

সর্বশেষ নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা। একই প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে তার ওয়েব সিরিজ ‘আক্কা’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝